ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলা কায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তর বঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল।
বৃহস্পতিবার (২১ মে) রাত ৩ টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
সাফদারপুর স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।
এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গে র রেল চলাচল।
সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকা রী ট্রেন ঘটনা স্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করে।
দীর্ঘ ৫ ঘন্টা পর সকাল ৮ দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানি য়েছেন তিনি।

Reporter Name 



















