ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তাার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক আব্দুর রহমানের বাড়ি মাগুরা জেলা র আড়পাড়া এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার খালকো লা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে.দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে ট্রাকের কেবিন থেকে আ ব্দুর রহমান নামে ওই ট্রাক চালকের লাশ উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর
হাস পাতালের মর্গে পাঠায় পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন,স্থানীয় বাসি ন্দাদের সূত্রে জানতে পেরেছি, গত ৩ দিন যাবত ওই স্থানে ট্রাকটি দাঁড় করানো ছিলো।
দুই/তিন দিন আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
কারণ, মরদেহ থেকে উৎকট দুর্গন্ধ বের হয়েছে। ময়নাত দন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখ নো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Reporter Name 



















