:আফজাল হোসেন চাঁদ: মুসলিম উম্মাহর দ্বীন ও দুনিয়ার এক মহিমান্বিত মেলবন্ধ নের নাম ঈদুল আযহা।
এটি কেবলই আনন্দ-উৎসবের অবগাহন নয়; এর পরতে পরতে জড়িয়ে আছে এক সুগ ভীর জীবন দর্শন, আধ্যা ত্মিক চেতনা এবং আত্মশুদ্ধির চিরন্তন বার্তা।
ত্যাগের সুমহান ইতিহাসে ভাস্বর এই দিনটি প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে এক বুক মানবিকতা, সামা জিক সমতা ও মহান আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের সুমহান শিক্ষা নিয়ে।
আধুনিক সভ্যতার জাঁকজমক আর ভোগবাদী সংস্কৃতির করাল গ্রাসে নিমজ্জিত এই সমকালীন সমাজে ঈদুল আ জহার প্রাসঙ্গিকতা এবং এর অন্তর্নিহিত দর্শন আজ অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ ও অন স্বীকার্য হয়ে উঠেছে।
কোরবানির ঐতিহাসিক পটভূমি ও হাকিকত- কোরবানির ইতিহাস মূলত পরম আত্মত্যাগ ও আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক অনন্য মহাকাব্য।
আদি পিতা হযরত আদম (আ.) এর যুগ থেকে কোরবা নির বিধান চলে আসলেও, বর্তমান মুসলিম উম্মাহ যে নিয়মে কোরবানি আদায় করে, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.) এর সেই অভূতপূর্ব আনুগত্য ও ঐতিহাসিক ত্যাগ মানব ইতিহাসে সর্বোচ্চ আত্মসমর্পণের দৃষ্টান্ত স্থাপন করেছে।
মহান আল্লাহর নির্দেশে মুসলিম জাতির পিতা হযরত ইব্রা হিম (আ.) তাঁর জীবনের সবচেয়ে প্রিয় বস্তু, বার্ধক্যের একমাত্র আলো-নূর-ই-নয়ন হযরত ইসমাইল (আ.)- কে মিনার প্রান্তরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবেহ করতে উদ্যত হয়েছিলেন।
পিতা ও পুত্রের এই অভূতপূর্ব আনু গত্য ও ঐতিহাসিক ত্যাগ আল্লাহ তাআলার দরবারে এতটাই মকবুল ও পছ ন্দনীয় হয়েছিল যে, তিনি জবেহ করার মুহূর্তে ইসমাইলের স্থলে একটি জান্নাতি দুম্বা প্রতি স্থাপন করে দেন।
এই বিস্ময়কর ঐতিহাসিক ঘটনার স্মারক হিসেবেই কিয়া মত পর্যন্ত বিশ্ব মুসলিমের ওপর কোরবানিকে ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদা হিসেবে জারি রাখা হয়েছে।
পশু কোরবানির বাহ্যিক অবয়বের আড়ালে যে আধ্যা ত্মিক ‘হাকিকত’ বা প্রকৃত সত্য লুকিয়ে আছে, তা হলো নিজের ভেতরে লালিত সব ধরনের পশুত্ব, অহংকার, নফ সানি খায়েশ (কুপ্রবৃত্তি), লোভ, হিংসা ও সংকীর্ণতাকে মহান আল্লাহর চরণে উৎসর্গ করা।
কোরবানি কোনো লৌকিক প্রদর্শনী বা সামাজিক আভি জাত্যের প্রতিযোগিতা নয়। এর মূল হাকিকত হলো তাক ওয়া অর্জন করা।
মানুষের অন্তরের নিয়ত এবং আল্লাহভীতির গভীরতাই কোরবানির প্রধান মাপকাঠি।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন -“আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির রক্ত বা মাংস; বরং পৌঁছায় তোমাদের তা কওয়া (আল্লাহভীতি)।” (সূরা আল-হাজ্জ, আয়াত: ৩৭) কোরবানির ফজিলত ও পুণ্যম য় সওয়াব- ইসলামী শরি য়তে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কোরবানি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত।
রাসুলুল্লাহ (সা.) মদিনার জীবনে প্রতি বছর কোরবানি করেছেন এবং উম্মতকে এর ফজিলত সম্পর্কে গভী রভাবে আশ্বস্ত করেছেন।
হাদিস শরিফে এসেছে, জিল হজ্জ মাসের ১০ তারিখে কোরবানি করার চেয়ে উত্তম ও আল্লাহর নিকট প্রিয় আর কোনো আমল হতে পারে না।
কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লা হর দরবারে কবুল হয়ে যায় এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ সন্তুষ্টি অবতীর্ণ হয়।
হযরত জায়েদ ইবনে আর কাম (রা.) থেকে বর্ণিত, সাহা বিগণ রাসুলুল্লাহ (সা.) কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! এই কোরবানি গুলো আসলে কী ?
রাসুল (সা.) বললেন, “এটি তোমাদের পিতা ইব্রাহিম (আ.)-এর সুন্নত।” তাঁরা পুনরায় জিজ্ঞেস করলেন, এতে আমাদের কী সওয়াব রয়েছে ?
জবাবে আল্লাহর রাসুল (সা.) এরশাদ করলেন, “কোর বানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি বা সওয়াব রয়েছে।” (সুনানে ইবনে মাজাহ)।
একটু গভীর ভাবে চিন্তা করলে অনুধাবন করা যায়, এক টি পশুর গায়ে কোটি কোটি পশম থাকে, যা গণনা করা অসম্ভব। মহান আল্লাহ তাঁর বান্দাকে এই ইবাদতের মাধ্য মে অফুরন্ত ও সীমাহীন পুণ্য দান করেন।
অন্য এক হাদিসে রাসুল (সা.) কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন,“যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য রয়ে ছে অথচ সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদ গাহের নিকটেও না আসে।”
সামাজিক সমতা ও ভ্রাতৃত্বের অনন্য দর্শন- ঈদুল আজহা কেবলই একটি ব্যক্তিগত ইবাদত নয়, এর একটি বিশাল সামাজিক ও অর্থনৈতিক দিক রয়েছে, যা সমাজে সাম্য ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।
ইসলামের বিধান অনু যায়ী, কোরবানির মাংসকে তিন ভাগে বিভক্ত করে এক ভাগ নিজেদের জন্য, এক ভাগ আত্মীয়-স্বজনের জন্য এবং বাকি এক ভাগ সমাজস্থ দরিদ্র, অসহায় ও ইয়াতিম-মিসকিনদের মাঝে বণ্টন করা মুস্তাহাব।
এই সুষম বণ্টন ব্যবস্থার মাধ্যমে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যকার যে চিরন্তন অর্থনৈতিক বৈষম্য, তা সাময়িক ভাবে হলেও বিলুপ্ত হয়।
সারা বছর যারা পুষ্টিকর খাবার বা মাংস কিনে খেতে পারে না, এই দিনে তাদের ঘরে ঘরে আনন্দের আলো জ্বলে ওঠে।
আজকের এই পুঁজিবাদী ও চরম আত্ম কেন্দ্রিক সমাজে, যেখানে মানুষ কেবল নিজের আখের গোছাতে ব্যস্ত, সে খানে ঈদুল আজহা আমাদের শেখায় কীভাবে নিজের সম্পদ অন্যের সাথে ভাগ করে নিতে হয়।
একজন প্রকৃত মুমিনের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সে চারপাশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
—

Reporter Name 



















