আলিফ হোসেন,তানোরঃ
উত্তরাঞ্চলের সর্ববৃহৎ রাজশাহী সিটি পশু হাটকে কেন্দ্র ক রে বিভিন্ন অনলাইন পোর্টাল ও গণমাধ্যমে অপ্রচারের অভিযোগ উঠেছে।ভুক্তভোগীদের অভিযোগ সিটি হাট ইজারা পেতে ব্যর্থ হয়ে হাটের সুনাম ক্ষুন্ন ও তাদের ব্যবসা র ক্ষতিসাধনের লক্ষ্য একটি মহল সিটি হাটকে জড়িয়ে অসত্য, মনগড়া ও ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত রয়েছে।
তাদের উদ্দেশ্য সিটি হাটের ক্ষতিসাধন করা। অসমর্থিত একটি সুত্র জানায়, রাজশাহীর আশপাশের হাট ব্যবসা য়ীদের কাছে থেকে আর্থিক সুবিধা নিয়ে তারা সিটি ভাঙা র ষড়যন্ত্র করছে।
এদিকে সিটি হাট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবা দকে “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে হাট ইজারাদার কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৬মে)রাতে সিটি হাটের প্রধান কার্যালয়ে সং বাদ সম্মেলন আয়োজন করেছেন।
এদিন সংবাদ সম্মেলনে ইজারাদার কর্তৃপক্ষের পক্ষ থে কে বলা হয়, কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে নয়, বরং সরকারি উন্মুক্ত টেন্ডারে অংশ নিয়ে সর্বোচ্চ রাজস্ব প্রদান করেই তারা হাটের বৈধ ইজারা পেয়েছেন।
আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও সম্পূ র্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে অংশীদার রিয়াজুল ইসলাম রিয়াজ ব লেন, হাটে কোনো ধরনের সিন্ডিকেট বা চাঁদাবাজি নেই। দীর্ঘ ১৭ বছর ধরে নামমাত্র রাজস্ব দিয়ে যারা
নিয়মবহির্ভূতভাবে হাট নিয়ন্ত্রণ করেছে এবং রাজশাহী সিটি করপোরেশনের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে ছে, তারাই নিজেদের স্বার্থে “হলুদ সাংবাদিকতার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
ইজারাদার কর্তৃপক্ষ দাবি করেন সরকারের নির্ধারিত টো ল চার্ট অনুযায়ীই টোল আদায় করা হচ্ছে এবং অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই।
কেউ অতিরিক্ত টোল আদায়ের প্রমাণ দেখাতে পারবে না।হুন্ডি বা অন্য কোনো অবৈধ ব্যবসার সঙ্গে হাট কর্তৃ পক্ষ কিংবা সংশ্লিষ্ট কারও কোনো সম্পর্ক নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ইজারাদার আলহাজ্ব শওকত আলী ও তাঁর সহযোগীদের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এই ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে দাবি করে বক্তারা বলেন, এতে হাটের ক্রেতা-বিক্রেতা ও রাজশাহীবাসীর মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম আমিন বলেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, তিনি একজন ব্যবসায়ী এবং তার কোনো রাজনৈতিক দলীয় পরিচয় নেই। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তার ছবি সংযুক্ত করে সামা জিক যোগাযোগমাধ্যম ও সংবাদে প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
হুন্ডি ব্যবসার অভিযোগ প্রসঙ্গে আমিনুল ইসলাম আমিন বলেন, তার নামে এ সংক্রান্ত কোনো মামলা কিংবা অভি যোগ নেই। তিনি এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে কো নোভাবেই জড়িত নন বলেও দাবি করেন।
তিনি ব লে ন, “আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্র চার চালাচ্ছে।
এ সময় প্রশাসন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকদের প্রতি সরে জমিনে তদন্ত করে সত্যতা যাচাইয়ের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করা হলে কঠোর আইনি পদক্ষে প নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
সংবাদ সম্মেলনে অংশীদার নাজির হাসান, রুহুল আমিন টুনুসহ সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,সম্প্রতি”উত্তরের সবচেয়ে বড় পশুহাট নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগের আমিন” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
প্রকাশিত সংবাদে বলা হয়- ইজারাদারদের কাছে হাটটি হয়ে ওঠে টাকা কামানোর মেশিন। হাট পরিচালনা এবং টোল আদায়ের সমস্ত বিধি-বিধান লঙ্ঘন করে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় বিপুল পরিমাণ অর্থ।
গত এপ্রিলে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) বিএ নপি-জামায়াত-আওয়ামী লীগের শক্তিশালী সিন্ডিকেটের কাছে হার মেনে স্বলমূল্যে উত্তরাঞ্চলের এ বড় পশুর মোকামটি ইজারা দেয়।
কাগজ-কলমে শওকত আলী নামে রাজশাহী মহানগরীর একজন ব্যবসায়ী এ হাটের ইজারাদার। তবে শওকতসহ তিনটি দলের মোট ছয়জন নেতা ও সমর্থক এ হাটটির মূল অংশিদার। তবে এ হাটটি বর্তমানে নিয়ন্ত্রণ
করছেন আওয়ামী লীগ কর্মী আমিনুল ইসলাম আমিন নামের একজন ‘সুবিধাভোগী’ ব্যবসায়ী। আওয়ামী লীগে র প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহীর সাবেক মেয়র এএই চএম খায়রুজ্জামান লিটনের অত্যন্ত আস্থাভাজন আমি ন।
সিটি করপোরেশন থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় দুইশ কোটি টাকার ঠিকাদারি কাজ। আর আওয়ামী জামানার ১৬ বছর এ হাটের ইজারাদার দলটির নেতা আতিকুর রহমান কালুর ডানহাত হিসেবেও কাজ করেছেন তিনি।
তবে পটপরিবর্তনের পর সুচতুর আমিন বিএনপি-জামা য়াতের নেতাদের সাথে গড়েছেন বিশেষ সখ্যতা।ঈদকে সামনে রেখে রাসিক নির্ধারিত টোল না মেনে গরু-মহিষ প্রতি আদায় করা হচ্ছে দুই থেকে তিনশ টাকা বেশি।
টোল আদায়ের রশিদে লেখা থাকছে না টাকার পরিমাণ। নিয়ম ভেঙে বিক্রেতাদের কাছ থেকেও আদায় করা হচ্ছে টাকা। এভাবে প্রতিহাটে অন্তত পৌনে এক কোাটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে একই গরু হাত বদল হয়ে দুইবার বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ইজারাদাররা বিক্রেতা কৃষক এবং ক্রেতা ফড়ি য়াদের কাছ থেকে অবৈধভাবে চারশ টাকা আদায় কর ছেন।
এর মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর নামে প্রতি গরু ও মহিষ থেকে আদায় করা হচ্ছে চারশ থেকে পাঁচশ টাকা।
এছাড়াও সিলেট সীমান্ত পার হয়ে আসা ভারতীয় গরু ও মহিষের মূল্য হিসেবে প্রতিহাটে হুন্ডির মাধ্যমে পাচার করা হচ্ছে অন্তত ২০ কোটি টাকা।
এদিকে সিটি হাট কর্তৃপক্ষের দাবি প্রকাশিত সংবাদটি সম্পু র্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া,বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত।সিটি হাট কর্তৃপক্ষ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Reporter Name 



















