Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ী উপজেলার শিক্ষা খাতের বর্তমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং উত্তর ণের পথরেখা তৈরির লক্ষ্যে এক গোলটেবিল বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০মে) প্লাজমা ফাউন্ডেশনের কার্যালয়ে গোদা গাড়ীর শিক্ষা ব্যবস্থা ও পরবর্তী করণীয়’ শীর্ষক এই গোল টেবিল বৈঠক  অনুষ্ঠিত হয়।
এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কুয়েটের প্রফেসর ড. আব্দুল হাসিব। প্লাজমা ফাউন্ডেশ নের প্রতিষ্ঠাতা ও সভাপতি  জায়েদুল ইসলামের সঞ্চালনা ও সার্বিক সমন্বয়ে আয়োজিত এই গোল বৈঠকে  শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
সভায় গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট যেমন অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের উপস্থিতির হার ও ফলাফলের বৈষম্য, প্রযুক্তিনির্ভর শিক্ষা র অভাব এবং অর্থনৈতিক ও সামাজিক প্রতিবন্ধকতা নি য়ে বিস্তারিত আলোচনা হয়।
উদ্বোধনী বক্তব্যে জায়েদুল ইসলাম বলেন, “গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে সকল অংশীজনের সম ন্বিত উদ্যোগ প্রয়োজন। বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই একটি শিক্ষাবান্ধব ও উন্নত জনপদ গড়ে তোলা সম্ভব।”
আলোচনায় অংশ নিয়ে স্থানীয় শিক্ষাবিদ ও শিক্ষক প্রতি নিধিরা বাস্তবসম্মত সমাধানের ওপর জোর দেন।
প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের উপজেলা সাংগঠ নিক সম্পাদক মেসবাহুল ইসলাম, চর আড়িয়াদহ সরকা রি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  গোলাম মোস্তা ফা এবং গোদাগাড়ী সরকারি কলেজের প্রভাষক গোলাম রব্বানী স্থানীয় শিক্ষা ব্যবস্থার সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রযুক্তিভিত্তিক শি ক্ষার সম্প্রসারণ, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং সরকা রি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে র অ্যাডভোকেট মুহাম্মদ, গোদাগাড়ী (সার্কেল) এএসপি মির্জা  আব্দুস সালাম, রাজশাহী জেলাআদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, আহমেদ পার্সে লের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া রুলুসহ বিভিন্ন রাজ নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
প্লাজমা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই গোল টেবিল বৈঠক থেকে প্রাপ্ত সুপারিশসমূহ ভবিষ্যতে গোদা গাড়ীর শিক্ষা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে মাইলফলক হিসেবে কাজ করবে।
পরিশেষে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।#
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

Update Time : 04:19 pm, Saturday, 30 May 2026