যশোর প্রতিনিধি :যশোর-২ আসনের সাবেক সংসদ সদ স্য ও বিশিষ্ট জননেতা মরহুম মুহাদ্দিস আবু সাঈদ মোহা ম্মদ শাহাদাত হোসাইনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আ লোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ঝিকরগাছা প্রেসক্লাবে মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভো কেট হাবিব কায়সার ও মো. মেহেদী হাসানের সার্বিক ব্যব স্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন, রাজনৈতিক আদর্শ, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ উন্নয়নে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ ( চৌগাছা – ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং অধ্যা পক জয়নাল আবেদীন।
বক্তারা বলেন, মরহুম শাহাদাত হোসাইন একজন আদ র্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনদরদী নেতা ছিলেন।
তিনি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন এবং তাঁর আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাক বে।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সাবেক এমপি মরহুম মুহাদ্দিস আবু সাঈদ মোহা ম্মদ শাহাদাত হোসাইনের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর আদর্শ প্রচারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশন৷

Reporter Name 



















