মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ)ঃ
ঝিনাইদহের শৈলকুপায় ধর্ষণ মামলার আসামি সহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে আটককৃত ধর্ষণ মামলার আসামি হলেন উপজেলার পুটিমারি গ্রামের কামাল হোসেনের ছে লে প্রান্ত হোসেন, ধর্ষণের চেষ্টার আসামী নাগেরহাট গ্রামে র আমজাদ হোসেন মিয়ার ছেলে কুদ্দুস মিয়া ও জি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ভুলুনদিয়া গ্রামের আজ মত আলী ছেলে খেজমত আলী।
শনিবার দিবাগত রাতে শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে এদেরকে নিজ নিজ গ্রাম থেকে আটক করে। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবি র মোল্লা জানান ধর্ষণের মামলার আসামি সহ তিনজনকে আটক করে ঝিনাইদহ কোর্টে সোপর্দ করা হয়েছে।

Reporter Name 



















