আামদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘী উপ জেলা সদর সান্তাহার পৌরসভা এলাকায় এবার কোরবা নির পশুর চামড়ার বাজারে মারাত্মক ধস নেমেছে।
গত কয়েক বছর সামান্য পরিমাণ দাম পাওয়া গেলেও এ বার বড়লোকের একটি বেনসন সিগারটের দামের চেয়ে গরীবের প্রাপ্য কোরবানির পশুর চামড়া কম দামে চামড়া বেচা-কেনা হয়েছে বলে জানা গাছে।
চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চামড়া কেনার কারনে ঈদের দিন থেকে শুরু করে গত কয়েক দিন ধরে এলাকা য় নামমাত্র টাকায় কোরবানির পশুর চামড়া বিক্রি হয়ে ছে।
প্রতি বছরের ন্যায় এবারও চামড়ার দাম নিয়ে ঈদের আ গে থেকেই এলাকায় নানান গুঞ্জন চলছিল।
অনেকে ধারণা করেছিল বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো এবার কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে কথা বলবেন এবং এবার কোরবানির পশুর চামড়ার ভালো দাম পাওয়া যাবে।
কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান চামড়ার দাম নির্ধারণ নিয়ে কোন কথা না বলায় এবার গত বছরের চেয়ে কম দামে চামড়া বেচা-কেনা হয়েছে।
একদিকে স্থানীয় এবারব্যবসায়ীরা টেনারী মালিকদের নিকট থেকে বকেয়া টাকা না পাওয়া অন্যদিকে ব্যবসা য়ীদের সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণের কারণে এবার কোরবানির পশুর চামড়ার বাজারে মারাত্বক ধস নেমেছ। গত কয়েক বছর ধরে কোরবানির পশুর চামড়ার বাজা রের বেহাল অবস্থার কারনে লোকসানের ভয়ে মৌসুমে চামড়া ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়ার ব্যবসা থে কে অনেকে মুখ ফিরে নিয়েছে।
ফলে কোরবানি দাতারা তাদের কোরবানির পশুর চামড়া নিয়ে অসাধু চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেটের নিয়ন্ত্রিত বাজারে গিয়ে দাম নিয়ে বিরম্বনায় পরতে হয়েছে।
অনেকের চামড়া বিক্রি করে গাড়ি ভাড়া দিতে পারেনি। দেড় লাখ টাকা মূল্যের বড় গরুর চামড়া ৪শো থেকে ৫ শো টাকা, ছোট গরুর ২শো থেকে ২৫০ টাকা, গাভীর চামড়া চামড়া ১৫০ টাকা, খসির চামড়া ১০ টাকা থেকে ২০ টাকায় বেচাকেনা হয়েছে।
এতে গরীব অসহায় হতো দরিদ্রদের কপাল পুড়লে ও লাভের পাল্লা ভারি হয়েছে সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্র ণে নিয়ে কমদামে কোরবানির পশুর চামড়া কিনে মজুত কারিদের। ##

Reporter Name 



















