সাতক্ষীরা প্রতিনিধি:
ইসলামী ব্যাংক নিয়ে নতুন করে ষড়যন্ত্র ও ব্যাংক লুটপাট কারী এস আলম এবং তার দোসরদেরকে ব্যাংকিং খাতে পুনর্বাসনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালি ত হয়েছে।
মঙ্গলবার সকালে ১১ টায় শহরের তুফান মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ সাতক্ষীরার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ইসলামী ব্যাংকের গ্রাহক মাওলানা আব্দুল বারীর সভাপ তিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, আবু তালেব প্রমুখ।
কয়েকশ নারী ও পুরুষ ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানব বন্ধন প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
জনগণের আস্থায় যাতে ফাটল ধরে সে লক্ষ্যে চেয়ার ম্যানকে ও পদচ্যুত করা হয়েছে।
এহেন পরিস্থিতিতে ব্যাংকের কোটি কোটি গ্রাহক এবং
সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়ে ছে।”
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া পতি ত আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর।
তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া খাল কেটে কুমির আনারই শামিল। বক্তারা আরও বলেন, “ব্যাংকিং খাতের আড়াই লক্ষ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরা-ছোঁ য়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই ২৪-এর গণ- অভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের একজ ন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
”বক্তারা বলেন, ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও বিতর্কের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ রয়েছে।
নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে গ্রাহকদের আপত্তিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।

Reporter Name 



















