Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমির সরিয়ে নেওয়া হল 

  • Reporter Name
  • Update Time : 03:45 pm, Wednesday, 3 June 2026
  • 54 Time View
ফকির গোলাম তাবরেজ,  বাগেরহাট প্রতিনিধিঃ
ঐতিহাসিক  খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি অপসারণ করেছে প্রশা।সন।
সম্প্রতি কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যুর ঘটনার পর জননিরাপত্তার স্বার্থে প্রাণীটিকে সরিয়ে নেওয়ার সি।দ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৩ জুন) সকাল থেকে বন বিভাগ, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় অব স্থান নেন।
সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ কৌশলে খাবার দিয়ে প্রাণীটিকে নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু হয়।
দুপুর ১২টার দিকে কুমিরটিকে সফলভাবে বেঁধে দিঘি থেকে তুলে আনা হয়। এরপর একটি বিশেষ গাড়িতে করে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের উদ্দে শ্যে নিয়ে যাওয়া হয়।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, “জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মাজারের দিঘিতে থাকা কুমিরটি অপসা রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপাতত প্রাণীটিকে খুল নার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বা সন কেন্দ্রে নেওয়া হচ্ছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুমিরটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
উল্লেখ্য, গত সোমবার রাতে মাজার সংলগ্ন দিঘিতে গোস ল করতে নেমে ফাতেমা (৭) নামে এক শিশু কুমিরের আক্রমণের শিকার হয়। পরে উদ্ধার অভিযানের মাধ্যমে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনার পর থেকেই কুমিরটিকে সরিয়ে নেওয়ার দাবিতে এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়।
About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমির সরিয়ে নেওয়া হল 

Update Time : 03:45 pm, Wednesday, 3 June 2026