Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত

ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা
খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে সরকারি জায়গার মাটি কাটার অপরাধে রফিকুল ইসলাম ফকির নামে এক ব্যক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(শনিবার)‌ ৬ জুন ২০২৬ ১টা‌৩০মিনিটের সময়‌ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ‘পাচ পোতা নায়ক স্থান’ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি চক্র উপজেলার ওই এলাকার সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল।

আজ গোপন সূত্রে খবর আসে যে, রফিকুল ইসলাম ফ কির নামের এক ব্যক্তি আবারও সেখান থেকে অবৈধ ভাবে মাটি কাটছেন।

সংবাদটি পাওয়া মাত্রই সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন এবং হাতেনাতে অভিযুক্তকে আটক করেন।
।

পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অ ভিযুক্ত রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন,ব”সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান।

ডুমু রিয়া উপজেলায় যেকোনো ধরণের অবৈধ কর্ম কা ণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযা ন আগামীতেও অব্যাহত থাকবে।”

এলাকাবাসী প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরণের অবৈধ কাজ স্থায়ী ভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

About Author Information

Popular Post

ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি

ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : 05:27 pm, Saturday, 6 June 2026