শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শায় ডেঙ্গু প্রতিরো ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক র্যা লি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যো গে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্ম কর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানী য় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, শার্শা উপজেলা বিএন পির সভাপতি আবুল হাসান জহির এবং জামায়াত নেতা মাওলানা আহম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপা শি প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশ পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।


Reporter Name 



















