Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

তানোরে ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচা আটক

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক গৃহবধূকে  ধর্ষণের অভিযোগে তার চাচার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে ভিকটিমের স্বজন বাদী হয়ে তানোর থানায় ধর্ষণ
মামলা করেন।এদিকে মামলার পর পরই থানার সেকেন্ড অফিসার  এসআই মাসুদের নেতৃত্বে অভিযান চালিয়ে মাত্র দু”ঘন্টার মধ্যই আসামি মকবুল হোসেনকে আটক করেছেন।
অভিযুক্ত মকবুল হোসেন (৬০) উপজেলার তালন্দ ইউ নিয়নের (ইউপি) আড়াদিঘী গ্রামের মৃত খুশবোরের ছে লে। তিনি তিন সন্তানের জনক এবং ভিকটিমের বড় চাচা।
মামলা, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে চিকিৎসার কথা বলে ভিকটিমকে তার স্বামীর বাড়ি থেকে তানোরের আড়াদিঘী গ্রামে চাচার বাড়িতে নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে মকবুল হোসেন ওই প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
মামলার বাদী জানান, পরদিন ভোরে তিনি ভিকটিমের কক্ষে গিয়ে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান।
পরে জানতে চাইলে ভিকটিম অভিযোগ করেন, তার বড় চাচা তাকে ধর্ষণ করেছেন।
ভিকটিমের স্বামী বলেন, তার স্ত্রীকে চিকিৎসার কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়িতে ফিরে আসার পর থেকে সে কান্নাকাটি করছিল। পরে ঘটনার কথা জানতে পারি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। ভিকটিমের সৎ ভাই বলে ন, চিকিৎসার জন্য নিয়ে গেলেও তার কোনো চিকিৎসা করানো হয়নি। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযো গে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় একজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ও সিসি) পাঠানোর প্রস্তুতি চলছে। #

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

তানোরে ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচা আটক

Update Time : 07:32 pm, Sunday, 7 June 2026