ফারুক আহম্চৌমেদ,গাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আট ক করা হয়েছে।
জানাযায়,সোমবার (৮ জুন) সকাল ৬টা ১০ মিনিটে চৌগাছা থানার এসআই (নিঃ) মো. মিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম কারিগরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় পশ্চিম কারিগরপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে মো. আলমগীর সাগর (২৭)-কে তার বাড়ির সামনে র ঢালাই রাস্তার ওপর থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চৌগাছা থানা য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান,, মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়ে ছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Reporter Name 



















