ফারুক আহম্মদ চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলার লাইট চত্বর মোড়ে অবস্থিত হুসাইন টেলিকম অ্যান্ড ফুলঘর নামের দোকানে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (০৮ জুন ২০২৬) দুপুরে দোকানটি খোলা রেখে মালিক যোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান।
এ সময় সুযোগ বুঝে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে ভেতরে রাখা নগদ ১ লাখ ১৭ হাজার টাকা নিয়ে যায়।
দোকানের মালিক নামাজ শেষে দোকানে ফিরে এসে দেখ তে পান ক্যাশ বাক্স ভাঙা এবং টাকা উধাও হয়ে গেছে। তবে দোকানের অন্যান্য মালামাল অক্ষত অবস্থায় রয়ে ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই চুরির ঘটনা ঘটিয়েছে।
ঘটনাস্থল থেকে একটি স্ক্রু-ড্রাইনভার ও একটি গ্যাস লাই টার উদ্ধার করা হয়েছে, যা চোরেরা ফেলে রেখে গেছে বলে জানা গেছে।

Reporter Name 



















