মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট : ভারতীয় জলসীমায় আটকের প্রায় ছয় মাস পর ৯১ জন বাংলাদে শি জেলে চারটি ফিশিং বোটসহ দেশে ফিরেছেন।
সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় তা দের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তা ন্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানু য়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।
পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো দেশে ফেরত আনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ জুন (রবিবার) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলে ও চারটি ফিশিং বোট গ্রহণ করা হয়।
এরপর সোমবার সকাল ১২টায় কোস্ট গার্ড বেইস মোং লায় জেলেদের তাদের ফিশিং বোটসহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম আরও সহজ ও গতিশীল হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়ো জনীয় কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

Reporter Name 



















