Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি শেখ মাহতাব হোসেন খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের সরকারি জায়গা দখ ল করে গড়ে ওঠা একটি অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, স্থানীয় শংকর নামক এক ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা চত্বরের ভেতরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে এই ভেড়ার খামারটি পরিচালনা করে আসছিলেন।

সরকারি জায়গায় অবৈধ দখল ও পরিবেশ নষ্ট হওয়ার বিষয়টি নজরে আসলে প্রশাসন কঠোর অবস্থান নেয়।
অবশেষে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে গড়ে তোলা খামারের সকল স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।

সোমবার বিকাল ৪টায় ডুমুরিয়া উপজেলা উচ্ছেদ অভি যান শুরু হয় হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জায়গায় যেকোনো ধরনের অবৈধ দখলদারি ত্বের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

About Author Information

Popular Post

শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু

ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ

Update Time : 06:09 am, Tuesday, 9 June 2026