রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের (ইউপি) আলোকছত্র গ্রামে কলেজ অধ্যক্ষের বাড়ির প্রাচীর ভেঙে একাংশ দখল করে নিয়েছে ইউএনও অফিসের কম্পিউ টার অপারেটর রবিউল ইসলাম।
সম্প্রতি প্রকাশ্যে ক্ষম তার দাপট দেখিয়ে তানোরের তাল ন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজরু ল ইসলামের বাড়ির অন্তত সোয়া তিন শতক জায়গা দখ লে নিয়েছেন তিনি।
গোদাগাড়ী ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর রবিউল একই গ্রামের বাসিন্দা ও কলেজ অধ্যক্ষের ভাজি তা। পারিবারিক বিরোধের জেরো এ কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ কলেজ অধ্যক্ষের।
এ ব্যাপারে তিনি জেলার গোদাগাড়ী থানায় সাধারণ ডায়ে রি ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে ন।গোদাগাড়ীর ইউএনওকেও বিষয়টি অবহিত করেছেন।
অভিযোগে অধ্যক্ষ নজরুল ইসলাম উল্লেখ করেন, শিক্ষা গত যোগ্যতার জাল সনদে ইউএনও অফিসের কম্পিউটা র অপারেটর পদে চাকরি পাওয়ার পর থেকে দাপট বেড়ে ছে রবিউলের।
তার বিরুদ্ধে ইউএনও অফিসের দাপট দেখিয়ে ভূমিহীন দের সরকারী বাড়ি করে দেয়া ও চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক অভিযো গ রয়েছে।
নজরুল ইসলাম অভিযোগ করেন, রবিউল আলোকছত্র গ্রামের আব্দুল আজিজ খানের পুত্র। তার ক্ষমতা ও অর্থ সম্পদের দাপটে এলাকাবাসী অসহায়। নিজ গ্রামে সবস ময় অস্থির পরিবেশ তৈরি করে রাখে।
পারিবারিক কল হের জের ধরে দলবল নিয়ে তার বাড়ির মাটির প্রাচীর ভেঙ্গে একাংশ দখল করে নেন রবিউল।
প্রতিবাদ করতে গেলে জানে মেরে ফেলারও হুমকিও দে ওয়া হয়।তার হুমকিকে অসহায় হয়ে পড়েছেন কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম।
এ বিষয়ে যোগাযোগ করা হলে, রবিউল ইসলাম বাড়ির অংশ দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, চাচার সঙ্গে বাড়িভিটা নিয়ে বিরোধ রয়েছে। তার বাড়ির অংশ রোডসাইডে, আমাদের পেছনে।
কথামত আমরাও রোডসাইডে আসতে চাই, সেই সুযোগ রয়েছে। এ বিষয়ে একাধিকবার বসা হয়েছে তবে সুরাহা হয়নি।আবারো বিষয়টি নিয়ে বসার দিন রয়েছে বলেও জানান তিনি। জাল সনদে চাকরি নেওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন।#

Reporter Name 



















