ইস্রাফিল কবির মিন্টু, মণিরামপুর, যশোরঃ
মণিরামপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ১৬ কোটি ৫৯লাখ টাকা আয় ও ব্যয় ধরে সম্পুরক উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে।
তবে এ বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠা মোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণম‚লক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েছে।
নতুন কোনো কর আরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়ন মুখী এ বাজেট প্রণয়ন নাগরিকের মধ্যে ইতিবাচক হবে বলে মনে করেন পৌর কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল ১১টায় মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরস ভার প্রশাসক মোঃ সম্রাট হোসেন।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের সঞ্চাল নায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাহি র দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফাইয়াজ আহমেদ ফয়সাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভা পতি মোঃ মফিজুর রহমান, জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদা রসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগ ঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং পৌর এলা কার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাজেট উপস্থাপনকালে জানানো হয়, বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে নগর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, আধুনিক আলোকসজ্জা এবং পরিবেশবান্ধব নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে মোঃ সম্রাট হোসেন বলেন, “একটি পৌরসভার সাফল্য শুধু অবকাঠামোগত উন্নয়নে নয়, বরং নাগরিকের জীবনমান কতটা উন্নত হয়েছে তার ওপর নির্ভর করে।
আমরা এমন একটি স্মার্ট, স্বচ্ছ ও জবাবদিহিম‚লক পৌর প্রশাসন গড়ে তুলতে চাই, যেখানে জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণই উন্নয়নের ম‚ল ভিত্তি হবে। নতুন কর আরোপ না করেও সেবার পরিধি ও মান বৃদ্ধির মাধ্যমে নাগরিক আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।”
সহকারী কমিশনার (ভ‚মি) মাহির দায়ান আমিন বলেন, “অংশগ্রহণম‚লক পরিকল্পনা, আর্থিক স্বচ্ছতা ও কার্যকর জবাবদিহিতার সমন্বয়েই একটি আধুনিক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠে।
উন্মুক্ত বাজেট সভা প্রশাসন ও নাগরিকদের মধ্যে পারস্প রিক আস্থা ও সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করে, যা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপ‚র্ণ।”
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘ক’ শ্রেণির মণিরামপুর পৌরসভার আয়তন ১৬ দশমিক ৫৫ বর্গকিলোমিটার। দীর্ঘদিন ধরে এ পৌরসভা স্থানীয় জনগণের নাগরিক সেবা নিশ্চিতকরণে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে আসছে।

Reporter Name 



















