শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজা রে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মাদকের বিস্তার রোধে সোচ্চার হয়ে উঠেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সর্বস্তরের গত কাল বিকেল ৫টার দিকে যাদবপুর বাজারে চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক দ্রব্য সেবন ও বিক্রির প্রতিবাদে এক মানববন্ধন ও সচেত নতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি তে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকি তে পরিণত হয়েছে এবং এই অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ কেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তারা মাদকের বিস্তারের পেছনে প্রশাসনিক উদাসীনতাকে অন্যতম কার ণ হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং সরকারের মাদকবিরোধী কার্য ক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এ ধরনের জনসচেতন তামূলক কর্ম সূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
বক্তারা আরও জা নান, যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে মহেশ পুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টসহ নানা সামাজিক ও ক্রীড়ামূলক কর্ম কাণ্ড পরিচালিত হচ্ছে, যা স্থানীয় তরুণদের মধ্যে ইতি বাচক পরিবর্তন আনছে। অনুষ্ঠানটি আয়োজন করেন আরিফুল ইসলাম (আরিফ) ও মো. ইদ্রিস মিয়া।
এতে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়া রম্যান রবিউল ইসলাম মাস্টার, মো. সোনা মিয়া, মো. সি রাজুল ইসলাম, মো. ওহিদুল হোসেন, মো. সবুজ হো সেন, মো. রাজ্জাক হোসেন, মো. লিটন, মো. সবুজ (বড়বা ড়ি) ও মো. আনারুলসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি বর্গ।

Reporter Name 



















