মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট: সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্য মে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুন) জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।
এ সময় কর্তব্যরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কোস্ট গার্ড সদস্যরা অভিযা ন চালিয়ে ঘটনায় জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মুক্তা খাতুন (৩০), লিজা ইসলাম (২৩), তাসলিমা বেগম (৫০), সুলতান শেখ (৫৫), মহারাজ খান (৫০) এবং মো. শাহজালাল ফরাজী (২০)। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সা ব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা ন, সুন্দরবনে বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা পালন করে আসছে। জয়মনির ঘোল এলাকা বনদস্যু ও তাদের সহ যোগীদের একটি গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে পরিচিত হওয়ায় সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, কোস্ট গার্ডের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে বনদস্যুদের রসদ, অস্ত্র ও লজিস্টিক সরবরাহের পথ সংকুচিত হয়ে পড়েছে।
এতে অপরাধী চক্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তারা বিভিন্ন সম য় অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে কোস্ট গার্ডকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
আটক ব্যক্তিদের মোংলা থানায় সোপর্দ করার পর পুলিশ মামলা গ্রহণ করে। পরে আদালতে হাজির করা হলে বি চারক তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর নি র্দেশ দেন।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, কোনো ধরনের হামলা, ভয়ভীতি, অপপ্রচার কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে সুন্দরবনে আইন-শৃঙ্খলা রক্ষা ও বনদস্যু দমন কার্যক্রম ব্যাহত করা যাবে না। দেশের উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনের নিরা পত্তা নিশ্চিত করতে বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যা হত থাকবে।#

Reporter Name 



















