সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় পৃথক ঘটনায় বজ্রপাতে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) বেলা আড়া ইটার দিকে কলারোয়ার ব্রজবক্স গ্রামে ও সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার চৌবাড়ীয়া গ্রামের একটি মাছের ঘেরে পৃথক এই ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতের নাম মোঃ আব্দুল হামিদ ঝড় (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের হায়দার আলীর ছেলে এবং বিদ্যুৎস্পৃষ্টে নিহত মো. মুহা সিন আলি (৫২) কালিগঞ্জ উপজেলার চৌমুহনী গ্রামের মৃত আমেদ আলী মোল্লার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হামিদ ঝড়ু বেলা আড়াইটার দিকে গোসল করার জন্য কলারোয়ার ব্রজবক্স গ্রামে বাড়ির পাশে খালে যাচ্ছিলেন।
পথিমধ্যে বাড়ির পাশে বাঁশ বাগানের কাছে পৌঁছালে হঠা ৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে মহসিন আলী শনিবার সকাল ৯ টার দিকে কা লিগঞ্জ উপজেলার চৌবাড়ীয়া এলাকায় তার শ্যালক আব্দুর রশিদ গাজীর বসতবাড়ি সংলগ্ন মাছের ঘেরের বৈদ্যুতিক মোটরের বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ করছিলেন।
এ সময় হঠাৎ লিকেজ তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে সা তক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে দশটার দিকে তিনি মারা যান।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

Reporter Name 



















