আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বর্তমান সরকারের নির্বা চনে অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতের বৃক্ষরোপন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান
ও কৃষকদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা জৈবসার ও অন্যান্য উপকরন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ ২৩ জুন দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এর পর সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুর সাড়ে ১২ টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, আদমদীঘি উপজেলা বিএনপির সহস ভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা,উপজেলা কৃষি কমকর্তা মোঃ রবিউল ইসলাম, আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা নেতা মোতালেব হোসেন, সান্তা হার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। চলমান এ কর্মসূচির অংশ হিসাবে উপজেলার ৬টি ইউনি য়ন একটি পৌরসভাসহ প্রতিটি ওয়ার্ডে আজ প্রায় ২ শো টি গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে যেসব চারা রোপণ করা হবে এর মধ্যে রয়েছ আম,কাঠল ,জাম ,জল পাই, চালতা,তেতুল,পিতরাজ,শিউলি, খায়ের, মেহগ নি,ক দম,শিমুল,কারুল, হরিতকি,নিম,অর্জন, বাসক, তুল সি, বহেরা,কৃষ্ণচূড়া, পলাশসহ প্রভৃতি গাছের চারা রয়েছে।

Reporter Name 



















