Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত বোমাবাজি ও সন্ত্রাস করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মজিবুর রহমান মঞ্জু মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঝিনাইদহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে এ
কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহ।

কর্মসূচিতে সনাক, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়েসগ্রুপের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অনু ষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক ঝিনাইদ হের সভাপতি এন. এম. শাহজালাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়েস দলনেতা শাহিন আলম এবং স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি নাসরিন ইসলাম।

অনুষ্ঠানে টিআইবির প্রণীত ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য সুরাইয়া পারভীন মলি। তিনি বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং এ সমস্যা নিরসনে টিআইবির বিভিন্ন
সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন শহীদ স্মৃতি বিদ্যাপী ঠ মাধ্যমিক বিদ্যালয় বিষয়ক এসিজি সমন্বয়ক রুহুল আমিন, কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসিজি সদস্য নার্গিস সুলতানা এবং খান-এ-খোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয়ক সহ-সমন্বয়ক নূর ইসলাম পাখি।

বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে নিয়োজিত শিশুরা প্রতিনিয়ত নানা স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছে। প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাব, নীতিমালার দুর্বল বাস্তবায়ন এবং পর্যাপ্ত তদারকির অভাবে শিশুশ্রম নিরসনে কাক্সিক্ষত অগ্রগতি অর্জিত হচ্ছে না। এ খাতে শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষে প গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতি ষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সনাক সদস্য এম. সাইফুল মাবুদ বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি, নীতিমালার সীমাবদ্ধতা এবং তদা রকির ঘাটতি দূর করার আহ্বান জানান। ইয়েস সদস্য মেহেরব হাসান আকাশ বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে টিআইবির সুনির্দিষ্ট সুপারিশসমূহ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে এন. এম. শাহজালাল বলেন, দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় অনেক সুবিধাবঞ্চিত শিশু জী বিকার তাগিদে বর্জ্য সংগ্রহ ও মেডিকেল বর্জ্যবব্যব স্থাপ নার মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। শিশুশ্রম
নিষিদ্ধে আইন থাকলেও মাঠপর্যায়ে যথাযথ নজরদারি ও প্রয়োগের অভাবে তা কার্যকর হচ্ছে না।

তিনি সিটি কর পোরেশন ও পৌরসভাগুলোকে ওয়ার্ডভি ত্তিক কঠোর তদারকি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানা ন এবং আইন প্রয়োগের মাধ্যমে দ্রুত শিশুশ্রম নির্মূলের দাবি জানান।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

About Author Information

Popular Post

শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

Update Time : 07:06 pm, Sunday, 14 June 2026