তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার মুন্ডুমালা-সাতপুকুরিয়া রাস্তার বেহাল দশায় জনভোগান্তি চরমে।
দীর্ঘদিন ধরে রাস্তাটি ভঙ্গুর অবস্থায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। বিভিন্ন স্থানের পিচ ও খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত।
ওই গর্তে পানি জমে থাকায় বাড়িয়ে দিয়েছে জন ভোগা ন্তি। রাস্তাটি সংস্কার করা জরুরী বলে মনে করছেন স্থানী য় বাসিন্দা ও পথচারীসহ এলাকাবাসী।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০০৩ সালে তানোরেরর মুন্ড মালা থেকে জৈটাবটতলা হয়ে গোদাগাড়ী যাওয়ার এই সড়কটি পাঁকাকরণ করা হয়।
মুন্ডমালা থেকে জৈটা বটতলা পর্যন্ত সড়কের সাতপু কুরি য়া থেকে জৈটাবটতলা পর্যন্ত রাস্তাটি বেশ কয়েকবার সংস্কার করা হলেও রহস্যজনক কারনে মুন্ডমালা বাজার মোড় থেকে তানোরের সীমানার সাতপুকুরিয়া পর্যন্ত ২৩ বছরেও কোন সংস্কার করা হয়নি।
এলাকাবাসী ও পথচারীরা বলছেন, অতিগুরুত্বপূর্ণ এই সড়কের মুন্ডমালা বাজার মোড় থেকে সাতপুকুরিয়া ব্রীজ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে কোন সংস্কার করা হয়নি।
ফলে রাস্তাটি ভঙ্গুর অবস্থায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। ওই গর্তে পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এসব গর্তের কারনে প্রায় ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
সাতপুকুরিয়া হাসনাপাড়া চৌরখৈর মহল্লার বাসিন্দা রায় হান আলী বলেন, এই রাস্তা দিয়ে মন্ডুমালা গার্লস স্কুল এন্ড কলেজ, মুন্ডুমালা কেজি স্কুল, মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজসহ মন্ডুমালার সকল শিক্ষা প্রতিষ্ঠা নের শতশত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের পাশা পাশি ভুটভুটি, মটরসাইকেল, অটো ও অটো ভ্যানে যাতা য়াত করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বর্ষার আগে সংস্কার না হলেও গর্তে ইট দিযে ভরাট করা জরুরী বলেও মনে করেন তিনি।
শিবরামপুর গ্রামের বাসিন্দা মমিনুল ইসলাম বলেন, গোদা গাড়ী ও তানোর উপজেলার মানুষের জন্য অতিগুরুত্বপূর্ণ রাস্তা এটি। মাত্র ৪ কিলোমিটার ভাঙ্গা রাস্তার জন্য এই দুই উপজেলার প্রায় ৩০ গ্রামের হাজার হাজার মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
দীর্ঘদিন ধরে রাস্তাটি ভঙ্গুর অবস্থায় পড়ে রযেছে। জরুরী ভিত্তিতে বর্ষার আগেই গর্তে ইট ও খোয়া দিয়ে সংস্কারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
তিনি বলেন, পৌর কর্তৃপক্ষ নানা প্রকল্পে লাখ লাখ টাকা অনার্থক ব্যয় করছে,আর এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার হচ্ছে না।
সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অপরিকল্পিত ভাবে রাস্তার ধারে বাড়ি নির্মানের কারনে রাস্তায় পানি জমে থাকে।
জমে থাকা পানিতে নষ্ট হচ্ছে রাস্তা। বাড়ির পার্শ্বের স্থানের রাস্তার ধারে ড্রেন না থাকায় রাস্তায় পানি জমে এভাবে নষ্ট হয়েছে রাস্তা। তিনি বলেন, মুন্ডমালা সাতপুকুরিয়া সড়কে র বেহাল দশায় জন ভোগান্তি এখন চরমে পৌছেছে।
জরুরী ভিত্তিতে ইট ও বালিসহ খোয়া দিয়ে সংস্কারের জন্য উর্বধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি বলেও জানান তিনি।
এবিষয়ে তানোর উপজেলা প্রকৌশলী নুর নাহার বলেন, কিছুদিন আগেই চৌবাড়িয়া ও মুন্ডমালা সড়কের গর্তে ইট দেয়া হয়েছে এবং মেনটেনেন্সের জন্য ১৪টি রাস্তা সংস্কার করা হচ্ছে।
দীর্ঘদিন সংস্কার না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আ গামী অর্থবছরে ওই রাস্তা সংস্কার করার ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়ে বর্তমানে মুন্ডমালা সাতপুকুরিয়া সড়কের ভাঙ্গা রাস্তার গর্তে ইট ও খোয়া দিয়ে সংস্কার করার সুযো গ নেই বলেও জানান তিনি।
এবিষয়ে মুন্ডমালা পৌর সভার ভারপ্রাপ্ত সচিব ও সহকা রী প্রকৌশলী সারোয়ার হোসেন মুকুলের সঙ্গে মুঠো ফো নে যোগাযোগ করে পৌর সভার পক্ষ থেকে ওই সড়কের গর্ত গুলোতে ইট বালিসহ খোয়া দিয়ে সংস্কার করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, রাস্তার ভাঙ্গা ও গর্তের ছবি দেন পৌর প্রশাসকের সাথে এবিষয়ে কথা বলে দেখবো কি করা যায় বলেও জানান তিনি।#

Reporter Name 



















