স্টাফ রিপোর্টার, পুুঠিয়া (রাজশাহী): পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডার মূল্যায়ন ও কার্যাদেশ প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে।
গতকাল ১৪ জুন টেন্ডারে অংশ গ্রহনকারী রিসাব হোসেন কেতাব নামের এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
জানাগেছে, গত ২০ এপ্রিল ২০২৫-২০২৬ অর্থ বছরের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তিকৃত রোগিদের ডাইড সরবরাহের জন্য টেন্ডার আহবান করা হয়। উক্ত ্েটন্ডারে ম্ােট ৬টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।
এর মধ্যে মেসার্স হিমেল ন্যাশনাল এর স্বত্বাধিকারী রিসাব হোসেন কেতাব অংশ গ্রহন করেন এবং তিনি সর্ব নি¤œ দরদাতা ছিলেন।
কিন্তু অজ্ঞাত কারণে তাকে কার্যাদেশ প্রদান না করে অন্য একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। পরে বিষ য়টি রিসাব হোসেন কেতাব জানার পর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুচনা মনোয়ারার কাছে একটি লিখিত অভিযোগ করেন।
মেসার্স হিমেল ন্যাশনাল এর স্বত্বাধিকারী রিসাব হোসনে কেতাব জানান, আমি সর্ব নি¤œ দরদাতা হওয়া সত্তেও আমাকে কার্যাদেশ প্রদান করা হয়নি।
আমার চেয়ে আ নেক বেশি দরদাতা মেসার্স উদয় ইন্টা রপ্রাইজকে কার্যা দেশ প্রদান করা হয়েছে। যা নিয়ম বর্হি ভুত করা হয়েছে।
তাই আমি লিখিত অভিযোগ করেছি। এ বিষয়ে ডা: সুচনা মনোয়ারা বলেন, সর্বনি¤œ দরদাতা হলে তিনি পাবেন এমন কোন নিয়ন এখন নাই। ইজিপি সফটয়্যারে যাকে নির্বাচন করবে তাকেই দেওয়া হবে বলে তিনি জানান। #

Reporter Name 



















