স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী): পুঠিয়ায় দুই মাদ কসেবী তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদলত।
বুধবার (১৭ জুন) পুঠিয়া উপজেলা বানেশ্বর পেঁয়াজ হাটে সন্ধ্যার পর হতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধৃত করতে অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহ কারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেড শিবু দাশ। এসময় উক্ত স্থান হতে ২ জন মাদকসেবী ও অন লাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলো, রাকিব (২৭) ও পাপ্পু (২৮)। আটক কৃত প্রত্যেককে ০৩ মাস মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।#

Reporter Name 



















