ঝিনাইদহ প্রতিনিধিঃ
১০ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে নির্মিত ঝিনাইদহের অত্যা আধুনিক কসাইখানা উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান।
সর্বাধুনিক কসাইখানাটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক অ্যান্ড ডেই রি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গবা দিপশু জবাইয়ের লক্ষ্যে এ কসাইখানা নির্মাণ করা হয়ে ছে।
বুধবার (১৭ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে কসাইখা নার উদ্বোধন করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান।
জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরি ষদের প্রশাসক এম এ মজিদ, স্থানীয় সরকার বিভাগের
উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
প্রকল্পের তথ্য মতে, কসাইখানাটি নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান
‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি)’ কসাইখানার নির্মাণ কা জ শুরু করে। দীর্ঘ আড়াই বছরের প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ২০২৬ আনুষ্ঠানিকভাবে আধুনিক এই কসাইখানাটি ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পূর্ণ আধুনিক এই কসাইখানাটি নির্মাণে মোট ব্যয় হয়ে ছে ১০কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। ৪৯ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার মূল উৎপাদন বা পশু জবা ইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত।
ঝিনাইদহে পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, সর্বাধু নিক কসাইখানায় গরু ও ছাগল আলাদা ভাবে জবাই ও প্রক্রিয়াজাতকরণের জন্য দুটি পৃথক ‘স্লটার লাইন’ রয়ে ছে।
স্বয়ংক্রিয় এই কসাইখানায় প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরুএবং ২০টি ছাগল সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়া জাত করা সম্ভব।
এতে একদিকে যেমন সময় বাচবে অন্যদিকে ব্যয় সাশ্রয় হবে।

Reporter Name 



















