Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ভাঙ্গায় ১৫ বছরেও সংস্কার হয়নি রাস্তা,দুর্ভোগে পূর্ব সদরদীর হাজারো মানুষ

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা-এর চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকায় সৈয়দ আলী মেম্বারের বাড়ির সামনে থেকে আউয়ামাঠ পর্যন্ত ইটের রাস্তাটি দীর্ঘ ১৫ বছর আ গে নির্মাণ করা হলেও এরপর আর কোনো সংস্কার করা হয়নি। ফলে বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এই রাস্তা দিয়ে ভ্যান, অটোরিকশা, রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করত। কৃষকরাও মাঠ থেকে ফসল আনা-নেওয়ার কাজে রাস্তাটি ব্যবহার করতেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়া য় রাস্তার ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানা খন্দ।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটির বেহাল অবস্থা কার ণে বর্তমানে অটোরিকশা ও রিকশা চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শি কার হতে হচ্ছে।

এদিকে নদীপাড়ের আরেকটি কাঁচা রাস্তা দিয়েও কয়েক শত মানুষ যাতায়াত করেন। বৃষ্টির সময় কাদামাটিতে ভরে যাওয়ায় সেই পথেও চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, ওই রাস্তায় ইট বসানো হলে যাতায়াত অনেক সহজ হবে এবং জনদুর্ভোগ কমবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কার এবং নদীপাড়ের কাঁচা রাস্তাটি উন্নয়নের মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ভাঙ্গায় ১৫ বছরেও সংস্কার হয়নি রাস্তা,দুর্ভোগে পূর্ব সদরদীর হাজারো মানুষ

Update Time : 06:09 am, Friday, 19 June 2026