ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপ নের দাবিতে হরিণাকু-ুতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্ব রে ‘আমরা হরিণাকু-ু উপজেলাবাসী’-এর ব্যানারে এ কর্ম সূচি পালন করা হয়।
ঝিনাইদহে স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য দীঘদিন ধরে শহরে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবি উঠে আসছে।
কিন্ত শুনা যাচ্ছে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আই ন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান সেটা ঝি নাইদহ শহওে স্থাপন না করে শৈলকুপায় স্থাপনের চিন্তা করছেন।
তারই প্রতিবাদে এবং ঝিনাইদহ শহরের আশেপাশে মেডি কেল কলেজ স্থাপনের দাবিতে আজ সকালে ১১ টায় হরি ণাকু-ু উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশা র মানুষ জড়ো হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালনকরেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, জেলা শহরে এক টি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপিত হলে স্থানীয়রা সঠিক সময়ে উন্নত চিকিৎসাসেবা পাবেন। এতে দুর্ভোগ কমবে সাধারণ মানুষের।
বক্তারা অনতিবিলম্বে এ বিষয়ে সরকারের সুদৃষ্টি ও কার্য কর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা জানান, জনস্বার্থ রক্ষায় এই দাবি দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তারা প্রধা নমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Reporter Name 



















