Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

টুঙ্গিপাড়ায় খাল খনন টুঙ্গিপাড়ায় খাল খনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক দেখলেন কাজের অগ্রগতি, ৯০ শতাংশ 

  • Reporter Name
  • Update Time : 10:21 am, Saturday, 20 June 2026
  • 62 Time View

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নে চলমান একটি খাল খনন ও পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরি ফ-উজ-জামান।

শুক্রবার (১৯ জুন) তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি, গুণগত মান এবং বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকৃত প্রকল্পটির নাম ‘পারঝনঝনিয়া নিজাম শেখের ঘের হতে ঠান্ডা মজুমদারের সীমানা পর্যন্ত বার খাল খনন ও পুনঃখনন প্রকল্প’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এবং সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালটির দৈর্ঘ্য ১ দশমিক ৮ কিলোমিটার, উপরিভাগে প্রস্থ ৩০ ফুট এবং গভীরতা ১০ ফুট। বর্তমানে প্রকল্পটির প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে প্রকল্প এলাকায় ১০০টি বৃক্ষরোপণ করা হয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করেন।

তিনি স্থানীয় জনগণ যাতে দ্রুত প্রকল্পটির প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টদের মতে, খালটি খনন ও পুনঃখননের ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি সেচ সুবিধা বৃদ্ধি পাবে। একই সঙ্গে ঘেরে মাছ চাষ, হাঁস পালন, সবজি উৎপাদন এবং কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ায় স্থানীয় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, কাজ সম্পন্ন হলে এলা কার কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

টুঙ্গিপাড়ায় খাল খনন টুঙ্গিপাড়ায় খাল খনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক দেখলেন কাজের অগ্রগতি, ৯০ শতাংশ 

Update Time : 10:21 am, Saturday, 20 June 2026