চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপ জেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬ টি ইউনিয়নে অস হায়,গরীব, দুঃস্হদের মাঝে সেলাই মেশিন,হুইল চেয়ার, ঢেউটিন, ফ্যান,বাইসাইকেল ও সাংস্কৃতিক মালামাল তুলে দিলেন রাজশাহী- ৬ (চারঘাট- বাঘা) সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এমপি। চারঘাট উপজেলা প্রশাসন আয়োজনে শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপ তিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চারঘাট ও বাঘা রাজশাহী – ৬ আসনের সাংসদ সদস্য এমপি আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সহকারী কমিশ নার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, আরো উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার রাহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রী, অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্য, সাংবাদিক, বিএন পির অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের মাঝে বাইসাই কেল, সেলাই মেশিন, ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন এমপি আবু সাইদ চাঁদ।

Reporter Name 



















