Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত বোমাবাজি ও সন্ত্রাস করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মজিবুর রহমান মঞ্জু মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

মনিরামপুর আলিম পরীক্ষার্থীদের  দোয়া ও বিদায় অনুষ্ঠান 

জাহাঙ্গীর আলম, (যশোর) :
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাজিল (বিএ) মাদ্রাসা-য় আলিম পরী ক্ষার্থী-২০২৬ ব্যাচের দোয়া ও বিদায় অনুষ্ঠান উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরাম পুর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোজাফফর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা জামশেদ আলী।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক মাওলানা ফরিদ উদ্দিন, সহকারী অধ্যাপক মো. ইউছুফ আলী এবং প্রভাষক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলিম পরীক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মাদ্রা সা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্প দ। আলিম পরীক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন কর লেই চলবে না; বরং আদর্শ, নৈতিকতা ও ইসলামী মূল্যবো ধে সমৃদ্ধ হয়ে সমাজ, দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। তারা শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসা য় ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মোজাফফর হোসেন বলেন, বর্ত মান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে শিক্ষার্থীদে র জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাব লির চর্চা করতে হবে। তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্য ৎ ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনি র্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রভাষক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আলিম পরীক্ষা শুধু একটি পাব লিক পরীক্ষা নয়; এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা, কর্ম জীবন ও ব্যক্তিত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
তাই পরীক্ষাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে মোকা বিলা করতে হবে। নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যব হার এবং মহান আল্লাহর ওপর ভরসাই সফলতার পথ সুগম করবে।”
তিনি আরও বলেন, ভালো ফলাফল গুরুত্বপূর্ণ, তবে ভালো মানুষ হওয়া তার চেয়েও গুরুত্বপূর্ণ। সততা, নৈতি কতা, মানবিকতা ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে জীবন পরিচালনা করতে হবে। ব্যর্থতা আসতেই পারে, কিন্তু ব্যর্থ হয়ে থেমে গেলে চলবে না।
ধৈর্য, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমেই জীবনে সফলতা অর্জন সম্ভব। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মানুষের জন্য তাই রয়ে ছে, যার জন্য সে চেষ্টা করে।’”
বক্তারা আরও বলেন, আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয়; বরং নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা ও উজ্জ্বল ভবিষ্যতের পথে যাত্রার সূচনা। মাদ্রাসায় অর্জিত জ্ঞান, আদর্শ ও নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে তারা আশা বাদ ব্যক্ত করেন।
পরে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে আলিম পরীক্ষার্থী-২০২৬ ব্যাচের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আবেগঘন এ আয়োজনে বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং শিক্ষক-শিক্ষিকা দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া, শুভকামনা ও আবেগময় পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

About Author Information

Popular Post

লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক 

মনিরামপুর আলিম পরীক্ষার্থীদের  দোয়া ও বিদায় অনুষ্ঠান 

Update Time : 06:54 pm, Monday, 22 June 2026