রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়ে ন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা, মাদ ক বিক্রির নগদ ৫ হাজার ৫৪০ টাকা এবং দুটি মোবা ইল ফোনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ জুন) পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসু লের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামের রিভারভিউ উচ্চ বিদ্যাল য়ের উত্তর পাশে বাইপাস গেট সংলগ্ন টিউবওয়েলের পার এলাকা থেকে ভারতী রানী ভদ্র ওরফে বিথী রহমান (৩০) নামে ওই নারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ভারতী রানী ভদ্রের স্বামী মোস্তাফিজুর রহমান বাবু। তিনি শংকর ভদ্র ও লক্ষ্মী রানী ভদ্রের মেয়ে এবং ঠাকুরগাঁও সদর উপজেলার জমিদারপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫ হাজার ৫৪০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবির ওসি এটিএম গোলাম রসুল জানান, গ্রেপ্তারকৃত ওই নারী দীর্ঘদিন ধরে এলাকার ছোট-বড় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইয়াবা সরবরাহ করে আসছিলেন, যা এলাকার সামাজিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছিল।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Reporter Name 



















