Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ীতে মাদকবি রোধী পৃথক অভিযান চালিয়ে চার মাদকসেবিকে  আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সম্প্রতি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের (ইউপি) গোলায় গুড়িপাড়া এলাকায় এই মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। অভিযান চলাকালে গোদা গাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  আতিকুর রহমান, পরিদর্শক (তদন্ত)  মোমিনুল ইসলামসহ গোদা গাড়ী থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গোদাগাড়ী উপজেলার আজি মুদ্দিনের পুত্র কাজিম উদ্দিন (৪৫), মৃত সোহজুদ্দীনের পুত্র এমদাদুল হক (৪০), মুলকি এলাকার শফিকুলের পুত্র শামীম (২১) এবং শাহীনুল আলীর পুত্র শাহাদত ওরফে শাওন (২৫)।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় কাজিম উদ্দিন ও  শাহাদতকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া এমদাদুল হক ও  শামীমকে ছয় মাস করে বিনাশ্র ম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়, যা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে।
সাজা পরোয়ানা জারির পর আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রা প্ত ৪ জনকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের হেফাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী জিরো টলারেন্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও জোরালো ভাবে অব্যাহত থাকবে।#

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Update Time : 05:35 pm, Tuesday, 23 June 2026