ঝিনাইদহ প্রতিনিধিঃ
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহে কৃষ কদের মাঝে ৭ হাজারগাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্ব রে কৃষি বিভাগের পক্ষ থেকে এগাছের চারা বিতরণ করা হয়। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারে ক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা-নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবী, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায় সরকারের প্রণোদনা কর্মসূচীর আ ওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১ হাজার ২’শ ২০ জন কৃষক ও ৯০ টি প্রতিষ্ঠানের মাঝে ৭ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা ও ২১ টন জৈব সার এবং খুটি বিতরণ করা হয়েছে।

Reporter Name 



















