Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত বোমাবাজি ও সন্ত্রাস করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মজিবুর রহমান মঞ্জু মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার

পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় খুলনায় প্রেরণ

  • Reporter Name
  • Update Time : 04:35 am, Wednesday, 24 June 2026
  • 53 Time View
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনি য়নের সলুয়া গ্রামের বাসিন্দা সুমিত্রা ঘোষ (৭০), স্বামী মৃত রঞ্জন ঘোষ, দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরু তর আঘাত লাগে।
আহত অবস্থায় স্বজনরা দ্রুত তাকে তালা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন।
আহতের বড় ছেলে নারায়ন ঘোষ জানান, হামলায় তার মায়ের মাথায় মারাত্মক আঘাত লেগেছে এবং মাথার ভেতরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ রাতে একই পরিবারের বড় ছেলে নারায়ন ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই সময় বাড়িতে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
পরপর এসব ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আমরা সুমিত্রা ঘোষের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টা ন্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
About Author Information

Popular Post

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত

পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় খুলনায় প্রেরণ

Update Time : 04:35 am, Wednesday, 24 June 2026