Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত বোমাবাজি ও সন্ত্রাস করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মজিবুর রহমান মঞ্জু মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার

সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনা সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 02:16 pm, Wednesday, 24 June 2026
  • 65 Time View

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কমলাপুরে পোল্ট্রি ফার্মের কর্মচারী রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ট তদন্ত ও ন্যায়বিচার এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূল ক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মৃতের পরিবার, স্বজন ও এলাকাবাসী।

বুধবার (২৪ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রাফাতের মা শাহানারা বেগম, চাচা মো,আব্দুল লতিফ, মো.রুহুল কুদ্দুস, মো. রফিকুল ইসলাম, মো.আজিজুল ইসলাম, মো.আইনুল
ইসলাম, নুর নাহার, শাইদা খাতুন, সুফিয়া খাতুন, ফরিদা খাতুন, শরিফা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, কালিগঞ্জ উপজেলার ইউসুফপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে রাফাত (১৯) আশাশুনি উপজে লার শীতলপুর গ্রামের আক্তারুজ্জামানের মালিকানাধীন কমলাপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে কাজ করতো। গত ১৩ জুন রাতে তিনি ফার্মের ভিতরে ঘুমিয়ে ছিলেন।

পরদিন সকালে পরিবারের সদস্যদের জানানো হয়, রাফাত আত্মহত্যা করেছেন।

পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফার্মের একটি রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

তারা সঠিক তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন করে দো ষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

রাফাতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরি কল্পিত হত্যাকান্ড। তারা অভিযোগ করেন, মরদেহে রক্তের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

বিশেষ করে তার অন্ডকোষ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, যা হত্যার আলামত বলে তারা মনে করেন।

মানববন্ধনে নিহতের মা শাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে।

আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। প্রকৃত অপ রাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পরও পুলিশ হত্যা মামলা গ্রহণে গড়িমসি করছে।

তারা অবিলম্বে হত্যা মামলা রুজু করে সুষ্ঠু তদন্ত সােেপক্ষ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। এবিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

About Author Information

Popular Post

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত

সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনা সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন

Update Time : 02:16 pm, Wednesday, 24 June 2026