Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও অডি টোরিয়াম কাম কমিউনিটি সেন্টার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) সকালে কমিউনিটি সেন্টারের কেয়া রটেকার মো. জাহাঙ্গীর আলম ভবনের দক্ষিণ-উত্তর কো ণে একটি লাল শপিং ব্যাগ দেখতে পান।
পরে তিনি কাছে গিয়ে টিনের ফাঁকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন।
বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশের একটি টহল দল, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং সিআইডির একটি বিশেষ টিম ঘটনা স্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন।
মৃত ব্যক্তির সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবক হলেন মো. রুমন আলী (২৫-২৬)। তিনি দিনাজপুর জেলার কোতয়ালী থানার বটতলী এলাকার মো. তৈয়বুর রহমান ও মোছা. সাহিনা বেগমের ছেলে।
এছাড়া তার নানার বাড়ি ঠাকুর গাঁও সদর উপজেলার সরকারপাড়ায়, মেরী স্টোপ ক্লিনিক সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুমন আলী ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার সর্বশেষ মোবাইল কল রাত ১০টা ৩১ মিনিটে হয়েছিল বলে জানা গেছে।
ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির সদস্যরা আলামত সংগ্র হসহ প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছেন।
মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্র ক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার

Update Time : 04:20 pm, Friday, 26 June 2026