নিজস্ব প্রতিবেদক,চৌগাছা (যশোর) ॥ সারাদেশের ন্যায় যশোরের চৌগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পোইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ক্যা ম্পেইনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেরা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
উদ্বোধন শেষে তিনি উপস্থিত শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মু. আহসানুল মিজান রুমি, থানা অফিসার ইনচার্জ মামু নুর রশিদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুরাইয়া পারভিন, উপজেলা জামায়াতের সহ কারী সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, বিএনপি নেতা
আফিল উদ্দিন দফাদারসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারী এবং ছোট্ট শিশু ও তাদের অভিবাকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মু. আহসাননুনল মিজান রুমি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সি শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু কে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উপজেলার মোট ২৪ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি জানান।

Reporter Name 



















