চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় সমিতি ১০০ জন সুবিধাভোগীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায় তনে চেক বিতরণ অনুষ্ঠান হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেনউপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন উপ-নিবন্ধক (নিরীক্ষং-১) ও উপ-প্রকল্প পরিচালক অতিসা.) সমবায় অধিদপ্তর ঢাকা শেখ ফজলুল করিম।
বিশেষ অতিথির আলোচনা করেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান।
অন্যানের মধ্যে আলোচনা করেন উপজেলা সমবয় অফিসার অহিদুর রহমান, সমাজ কর্মকর্তা মজেবাহ উদ্দিন, বন কর্মকর্তা ফেরদৌস খান প্রমুখ।
এ সময় সুবিধাভোগীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,
উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ ঠিত উপজেলার সদর ইউনিয়নের কয়ারপাড়া গ্রাম ও সুকপুকরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের মোট ১০০ জন সুবিধাভোগী প্রত্যেকের হাতে ১ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

Reporter Name 



















