সিংড়া.(নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের জাম তলী–-রাণীরহাট (কাঁকিয়ান) সড়কেট্রাকের ধাক্কায় সন জিত (৩৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন)দুপুর প্রায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সনজিত ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামের ন রেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সনজিত বামিহাল বাজার থেকে অটোরিকশা নিয়ে দুর্গাপুর এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথে জামতলী-রাণীরহাট (কাঁকিয়ান) সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক পাল্লা দিয়ে চলার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তারঅটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সনজিতের মৃত্যু হয়। দুর্ঘটনার পর
ট্রাকচালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুলইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে প্র য়োজনীয় আই নগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

Reporter Name 



















