আতিকুর রহমান,চারঘাট:
সারাদেশে একযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলা মের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬ -২৭’ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ সচি বালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্য মে সারাদেশে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচি র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট এবং ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’- এর লোগো উন্মোচন করেন।
এ কার্যক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা মধ্যে রাজ শাহীর চারঘা ট উপজেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ।
এ দে শের মানুষও তাকে হৃদয়ে ধারন করেছে। মাতৃ ভূমিকে ভালোবাসার ক্ষেত্রে প্রধান দিশারী তিনি। দেশের সব আন্দোলন-সংগ্রামে তার সৃষ্টি ছিলো প্রধান প্রতিপাদ্য। “আমি হবো সকাল বেলার পাখি” অথবা “থাকবো নাকো বদ্ধ ঘরে” এ ধরনের কবিতা প্রজন্মের কাছে আশার আলোকবর্তিকা হতে পারে।
শুধু মানুষের নিরাপত্তাই নয় কোনো প্রাণীও যেন হিংস্র তার শিকার না হয়, সরকার সেটি নিশ্চিত করতে চায়। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক নজরুল বর্ষ উদ্বোধন কালে চারঘাট উপজেলা পরিষদ মিলনা য়তনে উপস্থিত ছিলেন, রাজশাহী ৬ (চারঘাট-বাঘা) আ সনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ,উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন ,যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা ছাত্রদ লের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন ,চা রঘাট প্রেসক্লাবের আহ্বায়ক মাইনুল হক সান্টুপ্রমুখ।
উদ্বোধন শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে জাগিয়ে রাখতে, উপজেলা প্রশাসনের আয়ো জনে তিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে প্রথমদিন কুইজ ও চি ত্রাংকন প্রতিযোগিতা, ২য় দিন কবিতা আবৃতি ও নৃত্য প্রতিযোগিতা এবং ৩য় দিন রচনা প্রতিযোগিতা ও নজ রুল সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Reporter Name 



















