Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

কেশবপুরের গড়ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার রিজাউল ইসলাম চূড়ান্ত বরখাস্ত

কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত সুপারিনটেনডেন্ট মো. রিজাউল ইসলামকে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্তের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার স্বাক্ষরিত ২৪ জুন ২০২৬ তারিখের এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ মে ২০২৬ অনুষ্ঠিত বোর্ডের আপিল ও সালিশ কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হয়।
সভায় বাদী ও বিবাদী উভয়পক্ষ উপস্থিত থেকে তাদের বক্তব্য উপস্থাপন করেন। পরে সুপারিনটেনডেন্ট মো. রিজাউল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়। অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় আপিল ও সালিশ কমিটি সর্বসম্মতিক্রমে তাকে চাকরি থেকে চূড়ান্ত বর খাস্তের আবেদন অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করে।
চেয়ারম্যানের নির্দেশক্রমে জারি করা ওই আদেশে গড় ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি, ভারপ্রাপ্ত সুপার, সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর এবং মো. রিজাউল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে আদেশের অনুলিপি মাদ্রাসা শিক্ষা অধিদ প্তরের মহাপরিচালক, যশোরের জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদ্রাসার পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট ব্যাংকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
অভিযোগকারী সূত্রে জানা যায়, মো. রিজাউল ইসলামের বিরুদ্ধে মাদ্রাসার টিউশন ফি বাবদ ২ লাখ ৬৬ হাজার ১০০ টাকা আত্মসাৎ, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ লাখ ৫১ হাজার ৫০০ টাকা গ্রহণসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং নানা ধরনের অনিয়ম ও দুর্নী তির অভিযোগ ওঠে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ১৫ অক্টোবর ২০২৫ তারিখে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ছয়টি অভিযোগের তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে কেশবপুর উপজেলা নির্বাহী ক র্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি রেক্সোনা খাতুন তাকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরবর্তীতে সেই সিদ্ধান্তের অনুমোদনের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আবেদন করা হলে বোর্ডের আপিল ও সালিশ কমিটি বিষয়টি পর্যালোচনা করে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন দেয়।
এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচিত এ অনিয়ম ও দুর্নী তির অভিযোগের প্রশাসনিক প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

কেশবপুরের গড়ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার রিজাউল ইসলাম চূড়ান্ত বরখাস্ত

Update Time : 05:10 pm, Saturday, 4 July 2026