সাতক্ষীরা প্রতিনিধি।।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশা সন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।
শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় শহরের আব্দুর রাজ্জা ক পার্ক থেকে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতা-কর্মীরা জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠ নিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।
তিনি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়ো জনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে সর কারকে আহবান জানান।
বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অং শগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সরকারের আন্তরিকতা থাকা প্রয়োজন।
তিনি জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জা নান। জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চাল নায় সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো:ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড
আজিজুল ইসলাম, শিবির সভাপতি মেহেদি হাসান, এনসিপি, এবিপাটিসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

Reporter Name 



















