বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইবলুম কাইয়ুম ওরফে বনি (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই, ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটের দি কে শার্শা সদর ইউনিয়নের কাজীরবেড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বনি কাজীরবেড় গ্রামের মৃত লিয়াকত আ লীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদের অবস্থান সম্পর্কে গোপন সংবাদ পেয়ে শার্শা থানার এসআই (নিঃ) চিরঞ্জিৎ মন্ডল ও এএসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামু নের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল কাজীরবেড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
একপর্যায়ে অভিযুক্তের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরবর্তীতে শরীর তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলে ন,, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীকে থানায় আনা হ য়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে বিজ্ঞ আদালতে সোপ র্দ করা হবে।তিনি আরো জানান জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Reporter Name 



















