ঠাকুর প্রসাদ রায়, সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকা, ৩ জুলাই: আগামী তিন বছর (২০২৬–২০২৯) মেয়া দের জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদিত হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু এবং সাধারণ সম্পাদক হিসেবে সুজন গাইন দায়িত্ব লাভ করেছেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাড ভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এবং নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদী প কে. পাল-এর স্বাক্ষরে এ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) সকালে ঢাকার শ্রী শ্রী রাম-সীতা মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজো টের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতী য় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কে. পাল, সহ-সভাপতি নিতাই দে সরকার, সহ-সভাপতি দুলাল কুমার মণ্ডল, প্রধান সমন্বয়কারী বিজয় ভট্টাচার্য এবং সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুজন গাইন এবং সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেবনাথ।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সংগঠিত করে সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, শিক্ষা, সেবামূলক কার্যক্রম এবং জাতীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে বাংলা দেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কাজ করে যাবে।
একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, সাংগঠনিক ভিত্তি শক্তিশালীকরণ এবং দক্ষ নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সদস্য, বিভিন্ন জেলা ও মহান গর শাখার নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিপুলসং খ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Reporter Name 



















