Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ,আহত ১২

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে পাঁচজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ জুন) রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিত্তিপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তর মির্জাপুর গ্রাম ও বিত্তিপাড়া গ্রামের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

মসজিদটি দুই গ্রামের মধ্যবর্তী স্থানে হওয়ায় কমিটি গঠন নিয়ে জটিলতা দেখা যায়।

শনিবার রাত ৮টার দিকে উভয় গ্রামের লোকজন এ নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদ পরি চালনা কমিটি গঠন নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পাশে পুলিশ ফাঁড়ি রয়েছে।

ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে তিনি জানান।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ,আহত ১২

Update Time : 06:35 pm, Sunday, 5 July 2026