ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্ধারণে জায়গা পরিদর্শন করেছেন বিকেএসপি ও ক্রীড়াা মন্ত্রণালয়েনর বিশেষ টিম।
সোমবার (৬ জুলাই) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপ জেলার মহাম্মদপুর, দুধসর- চাঁদপুর আবাসন এলাকা পরিদর্শন করেন পরিদর্শন টিমের সদস্যরা।
পরিদর্শন টিমে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশি ক্ষণ) কর্ণেল গোলাম মাবুদ হাসান, (পিএসসি)।
সেসময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহ ফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ পরিদর্শন টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।
সেসময় শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা গুলোর তরুণ প্রতিভাবানরা খেলাধুলা ও শরীরচর্চার
প্রাতিষ্ঠানিক শিক্ষা সহজ হবে বলে দাবি করেন স্থানীয় সচেতন নাগরিকরা।
প্রাথমিক পরিদর্শনে দুটি স্থান উপযোগী বলে মনে হয়েছে। মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয়ার পরে দ্রুত তম সময়ে আ ঞ্চলিক এই ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হতে পারে বলে জানান বিকেএসপির এই কর্মকর্তা।

Reporter Name 



















