নিজস্ব প্রতিবেদক,যশোর:ঃ যশোরের চৌগাছা উপজেলা সহ সারাদেশে মানুষের কাছে এক পরিচিত নাম ‘রায়হান সাহেব’। তিনি ডিভাইম গ্রুপেের মালিক। তার প্রকৃত নাম রাহিন সাহেব।
তার জীবনযাপন, চলাফেরা একেবারেই সাদামাটা। পোশাক-পরিচ্ছদ কথা,বার্তা বিনয়ী আচরণের কারণে তাকে দেখে কেউ সহজে অনুমান করতে পারবে না তিনি একজন শিল্পপতি।
তিনি চৌগাছার প্রয়াত ডা.আনিসুজ্জামানের সুযোগ্য সন্তান। দীর্ঘদিন ধরে নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া একজন মানবিক ব্যক্তিত্ব।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেম। তিনি কোন চাকুরী করেন নি। লেখাপড়া শেষ করে প্রথমে তিনি গার্মেন্টস ব্যবসা শুরু করেন।
এরপর ধীরে ধীরে তার ব্যবসার ব্যপক বিস্তার ঘটে। তার গার্মেন্টস ব্যবসা ছাড়াও আরও অনেক ব্যবসা রয়েছে।
সারা দেশে তার ব্যবসা প্রতিষ্ঠানটি ডিভাইন গ্রুপ হিসাবে পরিচিতি লাভ করে। তিনি গার্মেন্ট সেক্টরে দেশে ঝতিমত বিপ্লব ঘটিয়েছেন।
ঢাকার গার্মেন্টস ব্যবসা গ্রাম গঞ্জের ছড়িয়ে দিতে তার নিজ জন্মভূমি চৌগাছায় ২টি গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্টা করে এলাকার হাজার হাজার বেকার নারী ও পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি।
সর্বশেষ চোখে পড়ার মত কোটি কোটি টাকা ব্যয় করে চৌগাছায় তার পিতা ডাঃ আনিসুজ্জামের নামে আড়াশত বেডের বিশাল একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিনি।
তার এ হাসপাতালটি বিলাশ বহুল রাজধানীর এ্যাপোলো আদলে শীতাতাপ নিয়ন্ত্রীত। এ হাসপাতালে চিকিৎসার মান হবে আন্তর্জাতিক মানের। দেশী ও বিদেশী চিকিৎসক রা থাকবেন এখানে।
ওপেন হার্ড সার্জারিসহ যত কঠিন সার্জারীই হোক ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকবে এখানে। সিসিইউসহ সকল উন্নত মানের চিকিৎসার যন্ত্রপাতির ব্যবস্থা থাকবে এখানে।
এক কথায় এ অঞ্চলের মানুষকে রাজধানীসহ বিদেশে আর যাওয়া লাগবে না। সেই ধরনের পরিকল্পনা নিয়ে হাসপাতালটি কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
গত ৩ জুলাই জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি শেলী উদ্বোধন করেন এ হাসপাতাল টি।
শৈশব থেকেই রাহিন সাহেবের মানবিক কর্মকাণ্ডের কারনে এই এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।
সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো যেন তার জীবনের এক নীরব অঙ্গীকার।
তিনি অসংখ্য দরিদ্র পরিবারের জন্য মাথা গোঁজার ঠাঁই,বাড়ি নির্মাণে সহায়তা করেছেন,পবিত্র ঈদুল আজ হার সময় কুরবানির মাংস বিতরণ করে অসচ্ছল মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। উপজেলার সরকারী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসহ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন তিনি।
এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে বহু মানুষের সংকটময় মুহূর্তে সাহায্য,সহোযোগীতা, উপজেলার শত শত গরীব ও মেধাবী শিক্ষার্থীর আর্থিক সহায়তার মাধ্যমে লেখাপড়ার ব্যবস্থা করেছেন তিনি ।
তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি প্রচারে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। তাই তিনি নিজেকে প্রচার থেকে আড়াল করে দূরে থাকতে ভালোবাসেন।
নিজের সেবামূলক কর্মকাণ্ডকে কখনো প্রচারের মাধ্যম বানান নি। বরং নীরবে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে মান বিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বর্তমান সময়ে যখন সামান্য সাফল্য বা সম্পদ অর্জন করেই অনেক মানুষ অহংকারে ভোগেন,তখন রাহিন সাহেব প্রমাণ করেছেন যে প্রকৃত মর্যাদা সম্পদে নয়, মানুষের প্রতি ভালোবাসা, বিনয় ও মানবিকতায়।
তার সরলতা, উদারতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাকে চৌগাছার মানুষের হৃদয়ে বিশেষ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে।
চৌগাছার উন্নয়ন ও মানবকল্যাণে তার নীরব অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সমাজের বিত্তবানদের জন্যও তিনি হতে পারেন মানবিক দায়িত্ব পালনের এক উজ্জ্বল উদাহরণ।

Reporter Name 



















